• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কলমেঃ নাফিসা জাহান

আমাতেও কি রোমান্থিত হয় স্বপ্নের নীলিম?
যেখানে স্তব্ধ হবে বুভুক্ষা,
মুছে যাবে যাতনার প্রতিটি জখম।
কখনো কি হেরিবে এই চোখ- রণক্ষেত্রের চিতাভস্মে ফুটিবে সখ্যতার ফুল?
অবয়বে অবয়বে চূর্ণ হবে বিষাদের মেঘ,
জাগিবে স্মিত হাসির কল্লোল।
মানুষ যেখানে সাজাবে সৌভ্রাতৃত্বের নিখাদ বন্ধন।
যে দিবা স্বপ্নে বিভোর এই ব্যাকুল পরাণ-
যেখানে মানুষ গাহিবে সাম্য ও সুষমার জায়গান,
পঙ্কিলতার বুকে হানিবে অবিনাশী বজ্র- পাহাড়।
সত্যের বেদীতে সঁপিবে প্রাণ,
ভাঙিবে আঁধার।
রুধিবে অন্যায়ের উদ্বত প্রাচীর,
শৃঙ্খল করিবে চুরমার।
নাকি এই প্রয়াস কেবলই মরীচিকা,
তিমিরাচ্ছন্ন অমাবস্যার শশধর?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd