• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​ খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃত্বের শপথ গ্রহণ সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন নেত্রকোণায় “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন

তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নম্বর তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুসরাত জাহান।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন ১ নম্বর তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পরিষদের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ জনগণ যাতে ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত ও সঠিকভাবে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd