• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আংশিক এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ জোনে অনুষ্ঠিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে জগন্নাথপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি জোন পর্যায়ে ২য় স্থান অর্জন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ১৩ এপ্রিল সোমবার দিনব্যাপী ওয়ালটন কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় আয়োজিত ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অর্জনের মাধ্যমে পপুলার ইলেকট্রনিকস আবারও প্রমাণ করেছে যে, গ্রাহকসেবা, বিক্রয় কার্যক্রম ও ব্যবসায়িক সুনামের ক্ষেত্রে তারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

প্রতিষ্ঠান এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এবং
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও গ্রাহকদের আস্থাকে পুঁজি করে তারা ব্যবসা পরিচালনা করছেন। যার ফলস্বরূপ এই সম্মানজনক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
এই সাফল্যে জগন্নাথপুরবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গ্রাহকরা পপুলার ইলেকট্রনিকসের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড দেশের বিভিন্ন অঞ্চলে সেরা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি দিতে প্রতি বছর আয়োজন করা হয়। এবারের আয়োজনে সুনামগঞ্জ জোনে ২য় স্থান অর্জন করে পপুলার ইলেকট্রনিকস নতুন এক মাইলফলক স্থাপন করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd