• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে

কবিতা: আব্বু- কলমে: শিরিনা আক্তার

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আব্বু আমার সোনামণি,
অনেক বাসি ভালো।
আব্বু আমার পথ দিশারি,
খুঁজে পেতে আলো।

আব্বু আমার পথ চলা,
আব্বু আমার আশা,
আব্বু আমার মমতামাখা,
আব্বু আমার ভাষা।

বাংলা আব্বুর জন্মভূমি,
আমার শ্যামল দেখা,
এই দেশেতে জন্মে আমার
হয়েছে অনেক শেখা।

ঝিলে ফোটে কমল–শাপলা,
শালুক ভাসে জলে,
আব্বু বলে—এই মাটিতেই
জীবন আপন দোলে।

নৌকা চলে ঢেউ ছুঁয়ে যায়,
ঘাটে কলসি ভরা,
আব্বুর কাছে শিখেছি আমি
জীবন গড়া ধরা।

ঝর্না নামে পাহাড় ভেঙে,
স্বচ্ছ রুপালি ধারা,
আব্বু শোনায় গল্প দেশের
বীর হয়েছে যারা।

পাখির কণ্ঠে ভোরের গান,
কলকাকলির সুর,
আব্বু শোনায়—আযান ধ্বনি
ভেসে আসা দূর।

ধানের ক্ষেতে ঢেউ খেলে যায়
বাতাসে তাল মিলিয়ে,
আব্বু শেখায়—দেশকে ভালো
রাখতে, প্রয়োজনে প্রাণ বিলিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd