• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বগুড়ায় কাভার্ডভ্যান উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত

কবিতাঃ কাজের বেটি মায়া

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

কলমেঃ নাজমুল এইচ সবুজ

পরের ঘরের কাজের বেটি
নামটি তাহার মায়া,
দিবা-রাতি কাজের চাপে
মলিন মুখের ছায়া।

গরিব বাবার শ্যামলা মেয়ে
দৌড়ের উপর থাকে,
রূপ চর্চার নাই যে সময়
দেখবে ব্যস্ত তাকে।

উনিশ থেকে বিশ যে হলে
ম্যাডাম শোনায় ঝাড়ি,
বড় সাহেবের কথা মতো
চকচকে চাই বাড়ি।

পরের মেয়ে চাকরানি তাই
সকাল বিকাল পিষে,
আঘাত করে কথা শোনায়
মনটা জ্বলে বিষে।

মায়ার মতন অনেক মেয়ে
অশ্রু জলে কাঁদে,
গরিব কেনো করলে প্রভু
কষ্টেতে বুক বাধে।

মায়া কান্নার মানুষ তোমরা
উঁচু তলায় থাক,
গরিব কেনো ভাতে মরে
দেখবে তুমি না-ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd