• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

কবিতাঃ বিশ্ব নবী মোহাম্মদ

Reporter Name / ৩৩১ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

মোঃ জাবেদুল ইসলাম

মরুর দুয়ারে জন্ম নিল,
বিশ্ব নবী মোহাম্মদ।
চাঁদের হাসি উঠলো ফুটে,
দেখলে বাড়ে মোহাব্বত।

মা আমেনার পেটে থাকতে,
পিতা মরেন আব্দুল্লাহ।
তিন জাহানের নবী মোদের,
বিশ্ব নবী খায়রুল্ল্যাহ।

মায়ের কোলে জন্ম নিয়ে,
ধাত্রীর কোলে বেড়ে উঠে।
আসমান জমিন সব খানে,
সবার মুখে হাসি ফুটে।

পায়ে চলার শক্তি এলে,
সব শিশুদের সাথে খেলে।
মা বাবা আর দাদা হারিয়ে,
দুঃখের মাঝে বেড়ে গেলে।

মরুর পথে তপ্ত বালুতে,
খালি গায়ে চলো তুমি।
তাই দেখিয়া কাঁদে সকল,
কাঁদে সাহারা মরুভূমি।

চাচার সাথে ব্যবসা করতে,
মরুর পথে পারি জমান।
ব্যবসার ফল হয় সুগম,
পুঁজি থাকে পুরো আমান।

তাই শুনিয়া বিবি খাদিজা,
ডাকলেন খাসকামারায়।
মোহমদকে দিলেন তাহার,
ব্যবসা দেখার দায়িত্ব ভার।

দিনে দিনে সুনাম খ্যাতি,
বাড়িতে থাকে চারিদিকে।
মোহাম্মদের নাম ছড়িয়ে পড়ে।
দেশ বিদেশে দিকে দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd