কলমেঃ মো: আবু রায়হান
আমার ও তো মনটা ভরে খুব কাঁদতে ইচ্ছে করে
তবে কেনো কাঁদতে পারি না ?
তবে কি আমার কান্নার মূল্য একেবারেই নেই ?
ও আচ্ছা !
অনেকের মিথ্যা কান্নার ভীড়ে, আমি ও কান্না করলে হয়তো !
সাধু সমাজ ভাববে-
আমিও নাটক করছি !
আচ্ছা তাহলে আর ক’টাদিন না হয় মিথ্যা হাসি দিয়ে কাটিয়ে দেয় ।
আমি কাঁদলে হয়তো চোখের পানি নাকের ডগায় শুকিয়ে যায় !
ও আর দেখতে পায় না কেউ –
কবে মন ভরে কেঁদেছিলাম ভুলে গেছি, কবে হেঁসেছিলাম সেটাও ভুলে গেছি !
তবে বেঁচে আছি এটা নিতান্তই হাস্যকর –
কেউ যদি আমায় জিজ্ঞেস করতো, তোমার কি মন খারাপ হয় ?
আমি মুচকি হাসি দিয়ে বলতাম না ! তবে কান্না করতে ইচ্ছে করে খুব –
আমার ও তো মনটা ভরে খুব কাঁদতে ইচ্ছে করে –
শরীর টা আগের মতো আর অসুস্থ হয় না
কেন হয়না ?
নাকি অসুস্থতা ও তার মুখ ফিরিয়ে নিয়েছে ?
কেনো’ই বা নেবে না, কি আছে আমার ?
অসুস্থ হইলে ও তো একটা খরচা আছে, সে টাকা কই আমার !
তাই তো কান্না, হাসি, অসুস্থতা এমনকি প্রিয় মানুষ টাও হারাইয়া গেলো –
যাবেই তো কি আছে আমার ?
তবুও খুব কাঁদতে ইচ্ছে করে , খুব কাঁদতে ইচ্ছে করে !