• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জে নির্বাচন এর জন্য লাগানো সিসি ক্যামেরা চুরি!

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টরা সিসি ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান জানান, গতকাল বিদ্যালয় ছুটি হওয়ার পর নিয়ম অনুযায়ী বন্ধ করে সবাই চলে যাই। মঙ্গলবার সকালে এসে দেখি সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd