• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

কিশোরগঞ্জে পুলিশের যৌথ অভিযানে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। জেলার সুযোগ্য পুলিশ সুপার ড.এস.এম ফরহাদ হোসেন-এর প্রত্যক্ষ‍্য দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আজ। ​মঙ্গলবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইঁয়ার সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার চৌকস অফিসার এস,আই,মামুনুর রশিদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলখানা মোড় এলাকায় কৌশলগত অবস্থান নেয় পুলিশ। অভিযান চলাকালীন সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুপার ড.এস. এম.ফরহাদ হোসেন যোগদানের পর থেকেই কিশোরগঞ্জ জেলাজুড়ে মাদক নির্মূলে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালোর নির্দেশ দিয়েছেন। তারেই ধারাবাহিকতায় এই অভিযানটি আজ সফল হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ​কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানানো হয়, মাদক থেকে সমাজ ও যুব সমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান এবং সাঁরাশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কিশোরগঞ্জের পুলিশ কর্ম কর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd