• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রথখলা দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd