• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও গোপনীয়তার অভিযোগ তুলে প্রতিবাদী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী নিয়োগ পরীক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।
শনিবার (২১ নভেম্বর) মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও কলেজ চত্ত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, কলেজের সভাপতি ও জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ ও অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ অর্ধকোটি টাকার বিনিময়ে কোনো ধরণের স্বচ্ছতা ও প্রতিযোগিতা ছাড়াই গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে প্রথম দফায় আমরা আবেদন করি। পরে সময়ক্ষেপণ করে সেই নিয়োগ পরীক্ষা অজ্ঞাত কারণে বাতিল করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদেরকে পুনরায় জানানোর প্রতিশ্রুতি দেয় অধ্যক্ষ। কিন্তু পরবর্তীতে আমাদেরকে না জানিয়ে চুপিসারে পত্র-পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে তা গোপন করা হয়। পরে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ দেয়ার চুড়ান্ত সম্পন্ন করা হয়। আজ শুধু নিয়োগ বোর্ডের নামে তামাশা চলছে। পাঁতানো নিয়োগ বোর্ডের অবৈধ কার্যক্রম আমরা মানি না। আমাদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হয়নি। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা অবিলম্বে নিয়োগ বাতিল চাই।

​কর্মসূচি থেকে আয়োজকেরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-চুপিসারে সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবার আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া চালু করা।

​মানববন্ধন চলাকালে ‘গোপন নিয়োগ নয়, সবার জন্য সমান সুযোগ চাই’ এবং ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করো’ লেখা সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন-মো. শাহানুর আলম, কে এম মিনহাজুল ইসলাম বিকাশ, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

অনিয়মের ব্যাপারে কলেজর অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়ম মেনে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। পছন্দের প্রার্থীদের নিয়োগদানের অভিযোগ সত্য নয় বলে তিনি জানান।”

এ বিষয়ে ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয় সভাপতি ও জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ বরেননি। মুঠোফোনে খুঁদে বার্তা পাঠিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্য -জাতীয় বিদ্যালয়ের প্রতিনিধি মিয়া মো. আল হারুন, পরিচালক (পরিবহন) ও উপ রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd