• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ক্ষমতা দেওয়ার মালিক এক মাত্র আল্লাহ তায়ালা, নীলফামারীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান

Reporter Name / ৮৯২ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সবসময় আল্লাহর কাছে ধরণা দিতে হবে।’

রোববার (১৮ মে) সকাল ৬টায় নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় অধ্যাপক মুজিবুর রহমান জেলা ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনী আসনে সংগঠনের কাজ সঠিকভাবে পরিচালনা করতে হবে। প্রত্যেক ভোটারকে একজন ভোটকর্মী হিসেবে গড়ে তুলতে হবে আর এতে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গরিব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে খাওয়ানোর সময় অন্তত একজন গরিব মানুষকে সঙ্গে নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘নীলফামারী জেলা জামায়াত একটি জনসম্পৃক্ত অঞ্চল। আগামী নির্বাচনে এই জেলার সব আসনে ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’

সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd