• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

মায়ের মুখে হাসি ফোটাতে চান অদম্য এই সমাজসেবক

মাত্র ৯ মাস বয়সে বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে অভাব-অনটনের সংসারে বেড়ে ওঠা হারাধন সূত্রধর (আরাধন) আজ বিএ পাস একজন সমাজসেবক। কাঠমিস্ত্রির সহকারী ও দিনমজুর হিসেবে ৩০ বছর শ্রম দেওয়ার পর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা ভেঙে গেলেও থেমে থাকেননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্য জয় করে অর্জন করেছেন স্নাতক ডিগ্রি। এবার মায়ের মুখে হাসি ফোটানো এবং মানুষের সেবা করার প্রত্যয়ে আসন্ন পূর্বধলা উপজেলার ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার উত্তর পূর্বধলা গ্রামের প্রয়াত উপেন্দ্র চন্দ্র সূত্রধর ও ঊষা রানী সূত্রধরের সন্তান হারাধন সূত্রধরের শৈশব কেটেছে অন্যের বাড়িতে আশ্রিত হিসেবে। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই জীবিকার তাগিদে হাতে তুলে নিতে হয় কাঠমিস্ত্রির হাতুড়ি-বাটাল। দীর্ঘ ৩০ বছর কাঠমিস্ত্রির সহকারী ও দিনমজুর হিসেবে কাজ করার পর হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর হাত-পা ভেঙে যায়। এখনো ডান হাতে রয়েছে প্লেট। তবে অদম্য ইচ্ছাশক্তি ও পড়াশোনার প্রতি আগ্রহে শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
২০১৭ সাল থেকে নিজের গড়া সমিতির মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন হারাধন। বিভিন্ন ধরনের সহায়তা, ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও অবদান রাখছেন তিনি।
২০২৪ সালের পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মায়ের দোয়া ও আশীর্বাদ নিয়েছিলেন হারাধন। তবে সোনালী ব্যাংকে অন্যের সিসি ঋণের জামিনদার হওয়ায় ঋণখেলাপির আইনি জটিলতায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। সেই বেদনা থেকেই এবার ইউপি সদস্য পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নির্বাচিত হলে যেসব প্রতিশ্রুতি
হারাধন সূত্রধর জানান, নির্বাচিত হলে ১ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে তিনি যেসব কাজ করতে চান—
• ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো।
• সরকারি সহায়তা ও ভাতা প্রাপ্তিতে যোগ্য ব্যক্তিদের সহযোগিতা করা।
• শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের সচেতন করা।
• পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা।
• মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেওয়া।
• রাস্তা, পানি নিষ্কাশন ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করা।
• ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা।
হারাধন সূত্রধর বলেন, “শৈশব থেকেই দারিদ্র্য ও কষ্ট দেখেছি। আমি নিজের জন্য নয়, জনগণের জন্য বাঁচতে চাই। মায়ের মুখে হাসি ফোটাতে এবং ১ নম্বর ওয়ার্ডের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিতে চাই। জয়-পরাজয় বড় কথা নয়, মানুষের সেবা করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা ও এলাকার সাধারণ মানুষের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd