• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ

খুলনা আর্ট একাডেমি পরিদর্শনে এমবিটিভির সাংবাদিক ও শিল্প-সাহিত্য-সংস্কৃতিমনা ব্যক্তিরা

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঐতিহ্যের প্রতি ভালোবাসা মানুষকে টেনে আনে ইতিহাসের দুয়ারে। অতীতের স্মৃতি, জীবনযাপন ও সংস্কৃতির নিদর্শনকে কাছ থেকে দেখার সেই টানেই এমবিটিভির সাংবাদিকবৃন্দ এবং কবি, সাহিত্যিক, সমাজকর্মী ও সংগঠকরা পরিদর্শন করেছেন খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা। ১৬ আগস্ট সন্ধ্যায় তাঁদের আগমনে খুলনা আর্ট একাডেমি প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে উপস্থিত ছিলেন রাখাল হাজী পরিবারের মরহুম আবুল খায়ের সাহেবের উত্তরসূরি ও রাখাল রাজ শেখ মনিরুজ্জামান এলু, ‘অজস্র কলমের ছোঁয়া’-এর চেয়ারম্যান জামিল আহমেদ, ‘কবিতার কৃষক’ নাজমুল তারেক তুষার, কলম সৈনিক মোঃ শাহ আলম, কবি আহমেদ মনন এবং এমবিটিভির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক শরীফ মিরাজ হোসেন বাবু।
খুলনা নগরীর প্রাণকেন্দ্র ইকবালনগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে এ সংগ্রহশালায় তিন শতাধিক দেশীয় ঐতিহ্যবাহী নিদর্শন সংরক্ষিত রয়েছে।
সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগ্রহশালাটির পরিচিতি ছড়িয়ে পড়ায় খুলনার বাইরের দর্শনার্থীরাও নিয়মিত এখানে আসছেন। এরই ধারাবাহিকতায় এমবিটিভির সাংবাদিকবৃন্দ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতিমনা অতিথিরা ঐতিহ্য সংগ্রহশালাটি পরিদর্শনে আসেন।
অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “আপনারা আমাদের এই ঐতিহ্য সংগ্রহশালা দেখতে এসেছেন, এতে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। আপনাদের ভালোবাসা, আগ্রহ ও উৎসাহই আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।”
পরিদর্শনকালে অতিথিরা সংগ্রহশালায় সংরক্ষিত বিভিন্ন পুরোনো ও ঐতিহ্যবাহী নিদর্শন ঘুরে দেখেন। তাঁরা এসব নিদর্শনের ইতিহাস, ব্যবহার ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতির অসাধারণ সব নিদর্শনে সাজানো সংগ্রহশালাটি দেখে তাঁরা মুগ্ধতা প্রকাশ করেন।
এ সময় অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে অতীতের জীবনযাপন, ব্যবহার্য সামগ্রী এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন সংগ্রহশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর এই সময়ে নতুন প্রজন্মকে বাস্তব ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।
বিশেষ করে কলমের মানুষ, সাংবাদিক, কবি এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এমন একটি মিলনমুহূর্ত ঐতিহ্য সংগ্রহশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিরা জানান, ইতিহাস ও ঐতিহ্যের এমন অসাধারণ নিদর্শনের সঙ্গে কিছু সময় কাটাতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতে তাঁরা আবারও এ সংগ্রহশালা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের পারিবারিক ব্যবহৃত ঐতিহ্যবাহী সামগ্রীও ভবিষ্যতে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরিশেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালার প্রতি তাঁদের ভালোবাসা, আগ্রহ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সকলকে এ সংগ্রহশালা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির মানুষের এই সুন্দর মিলনমুহূর্ত সৌহার্দ্য, ভালোবাসা ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে।- প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd