• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী প্রস্তুতি জোরদারের আহ্বান জেলা প্রশাসকের বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা WHEN YOU FALL SILENT সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের হামলায় রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তাঁর বাবা আবুল কালাম শেখ।

প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকা ও একটি ভিভো ভি-২০ মডেলের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd