• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন 

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় এজাহারনামীয় সন্দিগ্ধ আসামি আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) বেনাপোল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান মিঠু খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সুলতান মাহমুদের ছেলে। মিঠু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় লক্ষ্য করে গুলির ঘটনায় দায়ের করা মামলায় মিঠুর নাম এজাহারে রয়েছে। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মিঠুকে খুলনায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং গুলির ঘটনায় আরও কারা জড়িত ছিল, সে বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করবে পুলিশ।

সাংবাদিকদের ওপর হামলা ও দায়িত্ব পালনের সময় গুলির ঘটনা নিয়ে খুলনার সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, মিঠুর গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার মূল কারণ, হামলায় ব্যবহৃত অস্ত্র এবং অন্য সহযোগীদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd