• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি করপোরেশন এর ৫,১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশন এর (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ, জনস্বাস্থ্য উন্নয়ন, পরিবেশবান্ধব নগর গঠন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

২৬ জুলাই রোজ রবিবার গাজীপুর নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা খানম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ওয়ার্ড সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপনায় জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, আর মোট ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থবছরের শুরুতে রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, যা বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়ের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক উন্নয়ন প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ব্যয়ের মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা, আর সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেটে আগামী অর্থবছরে নগরীর সড়ক ও সেতু উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকবান্ধব সেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বাজেট ঘোষণা শেষে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন এবারের বাজেট একটি জনকল্যাণমুখী ও উন্নয়ননির্ভর বাজেট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নাগরিকদের জীবনমান উন্নয়নে রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, নিরাপদ, বাসযোগ্য ও টেকসই মহানগর হিসেবে গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd