• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২টি বেকু জব্দ, ২০–২৫টি নৌকা ধ্বংস, ৩ জনের কারাদণ্ড

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

ইমরান আহমদ, স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোয়াইনঘাট থানাধীন ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ঝুমপাড়া ও নয়াবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সক্রিয় সহযোগিতা ছিল।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি বেকু (এক্সকাভেটর) জব্দ করে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি জাফলং বাজার সংলগ্ন নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি বার্কি নৌকা ভেঙে নিষ্ক্রিয় করা হয়।
এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে মাটি ও বালু মহাল আইন অনুযায়ী নিম্নলিখিত তিনজনকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়—
১. শাবেল (৩০), পিতা—সুরুজ মিয়া, সাং—চালিয়া, থানা—এয়ারপোর্ট, সিলেট মেট্রো।
২. সিলিম আহমদ (২৮), পিতা—আবদাই মিয়া, সাং—কদমতলী, থানা—দিরাই, জেলা—সুনামগঞ্জ।
৩. মোঃ হারুনুর রশীদ (২৬), পিতা—মোঃ বাবুল মিয়া, সাং—মোহাম্মদপুর, থানা—গোয়াইনঘাট, জেলা—সিলেট।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd