• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বিরোধী টাস্কফোর্সের অভিযান: ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস ডিমলায় ১৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জগন্নাথপুরে ক্ষুদে হাফিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান

চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬’ আত্মপ্রকাশ করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চামারী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে।

নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এ পরিষদ গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মোঃ নূর ইসলামকে। আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আঃ রাজ্জাক সরদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ শাহারুল ইসলাম ও মোঃ সানোয়ার উদ্দিন।

এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান হাকিম এবং কোষাধ্যক্ষ মোঃ রবিউল করিম। সদস্যসহ নবীন-প্রবীণ ঐক্য পরিষদের কমিটিতে মোট ২৭ জন রয়েছেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম বক্তব্য দেন। তিনি পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য, নবীন-প্রবীণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের প্রার্থিতার ঘোষণাও দেন চার নেতা। তারা হলেন—মোঃ আবু তাহের, মোঃ সুলতান আহমেদ, মোঃ জুবায়ের হোসেন ও মোঃ আঃ রাজ্জাক সরদার।

ঘোষিত চার প্রার্থীর মধ্যে মোঃ আবু তাহের চামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মোঃ সুলতান আহমেদ চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ জুবায়ের হোসেন চামারী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মোঃ আঃ রাজ্জাক সরদার চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত চার নেতার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণায় চামারী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও নির্বাচনী সক্ষমতা নিয়ে নানা হিসাব-নিকাশ।

দলীয় মনোনয়ন এবং শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হয়—এখন সেদিকেই নজর স্থানীয় রাজনৈতিক মহলের।

নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এ পরিষদ আগামী দিনে ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ডে কী ধরনের ভূমিকা রাখে এবং চার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়—তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে চামারী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd