• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশিষ্ট কবি নীরোদ বিহারী পালের বই উপহার পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবুজ প্রকৃতির মাঝে বন্ধুদের ব্যতিক্রমী উদ্যোগ “চা ওয়ালার সাথে গল্প” যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে- প্রতিমন্ত্রী অমিত কৃষকের ছেলে নাসিম এখন সিভিল জজ, আনন্দে ভাসছে তার পুরো গ্রাম খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় ১৯৮২ সালের ১০ টাকার নোট উপহার দিলেন মনিরুল ইসলাম সাগর পুঠিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত

চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা আর্ট কলেজের ২০০২–২০০৩ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতা, বিশিষ্ট ভাস্কর গোবিন্দ লাল দাস-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ লাল দাস গতো ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ৪ মাস ১৩ দিন। ২৪ সেপ্টেম্বর সহপাঠী সাবিনা রহমান ঋতুর মাধ্যমে এ সংবাদ জানার পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস সরাসরি চন্দ্রশেখর দাসের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন। গোবিন্দ লাল দাস একজন ভাস্কর শিল্পী হিসেবে শিল্প ও সৃষ্টিশীলতার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার ছাত্র জীবনে প্রয়াত গোবিন্দলাল দাসের সঙ্গে দুর্গা পূজার প্রতিমার কাজ করেছিলেন। তাই তিনি এই শিল্পীর মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা জানান। এবং
তাঁর প্রয়াণে শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দুই সন্তান মেয়ে তাপসী রাণী দাস ও পুত্র চিত্রশিল্পী  চন্দ্রশেখর দাস, পুত্রবধূ সুবর্ণা রাণী দাস এবং ছেলের ঘরে দুই নাতি রুদ্র শেখর দাস ও ব্রুব শেখর দাসসহ  এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা আর্ট কলেজের ২০০২–২০০৩ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সহপাঠীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এ কঠিন সময়ে বন্ধু চন্দ্রশেখর দাসের পাশে থেকে খোঁজখবর রাখার জন্য। শোকবার্তায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানান, অসুস্থতার কারণে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও তিনি দূর থেকে বন্ধুর পরিবারের পাশে রয়েছেন এবং সকল সহপাঠীকেও মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।- প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd