• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা

চুনতী ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন ৪সেপ্টেম্বর থেকে শুরু হবে

Reporter Name / ২৭১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:) শাহ মঞ্জিল সীরত ময়দানে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বাদে যোহর থেকে আরম্ভ হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হবে। মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানিয়েছেন, প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি সীরত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সীরত মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ৫৫তম সীরতুন্নবী (স.) মাহফিলের উদ্বোধন করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। উল্লেখ্য, ঐতিহাসিক এই সীরতুন্নবী (স.) মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয়, বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। ১৯৭২ সালে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্ববরেণ্য আলেমে-দ্বীন, চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন। প্রতি বছরের মতো এবারের সীরতুন্নবী (স.) মাহফিলেও নবী করিম (সা.)-এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং তাঁর আনীত পবিত্র জীবনব্যবস্থা ইসলামের জরুরী বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করবেন শতাধিক দেশখ্যাত আলেমেদ্বীন। এছাড়াও উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা পেশাজীবী বিশিষ্টজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd