• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

জগন্নাথপুরে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেস্টেুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় দাবা ফেডারেশনের সভাপতি খ্যাতিমান দাবারু শাহ মাহফুজুল করিম ও স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ এর সম্পাদক মো.শাহজাহান মিয়া।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব আহমেদ হোসাইন ছানুর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল কাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক গোলাম সারোয়ার, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনির হোসেন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সুজাত আহমদ। এ সময় সাংবাদিক আবদুল ওয়াহিদ, আমিনুর রহমান জিলু, বিপ্লব দেবনাথ, মাহবুব হোসেন, নিকেশ বৈদ্য, বাবুল দাস, ডা.শাহিন আলম, সুজন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে রীতিমতো মিলন মেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd