• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

জগন্নাথপুরে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য উন্নয়নে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে
মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য উন্নয়নে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা “সুশীলন” এর উদ্যোগে একটি ওরিয়েন্টেশন গত রবিবার (২৯ মার্চ) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
“সুশীলন এসবিসি সিলেট প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নেতা, ইমাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতাদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতির আসনে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মুহিবুর রহমান। উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন এবং ট্রেনিং ও মনিটরিং অফিসার সাইফুল হাসান মূল বক্তব্য উপস্হাপন করেন। বক্তাতারা ধর্মীয় নেতাদের মাধ্যমে সমাজে ইতিবাচক আচরণ পরিবর্তন এবং স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তাদের বক্তব্যে তুলে ধরেন।
বক্তারা আরো উল্লেখ করেন, ধর্মীয় নেতারা সমাজে প্রভাবশালী ভূমিকা পালন করেন তাই তাদের মাধ্যমে সঠিক বার্তা পৌঁছানো গেলে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd