• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা ও লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না।

এ নিয়ে গত দুই মাস আগে ইজারাদারের সঙ্গে ব্যবসায়ী ও শ্রমিকদের দ্বন্দ্বের সৃষ্টি হলে সরেজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন। এ সময় তিনি দ্বন্দ্ব নিরসনে নির্ধারিত হারে টোল আদায় ও ৭২ ঘণ্টার মধ্যে টোল চার্ট টানানোর নির্দেশ দেন।

এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও পুনরায় অতিরিক্ত টোল আদায় শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাই দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী নবী নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকমান হোসেন, শ্রমিক সরদার বশির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd