• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধীদের কণ্ঠে এখন শেখ হাসিনার ভাষা- রংপুরে মির্জা ফখরুল সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ ও শহীদদের স্মরণে আলোচনা সভা

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা শাহাদত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা খলিলুর রহমান, রেজাউল করিম খোকন, রফিকুল ইসলাম বুলেট, এনসিপি নেতা মিজানুর রহমান এবং গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা এবং আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd