• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাক, বিব্রতকর পরিস্থিতিতে পরিচিতজনরা ডোমারে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রংপুরে কৃষক হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ সোনারগাঁয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ গ্রেপ্তার ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১, অভিযানের নেতৃত্বে আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন

ডিমলায় রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চার গরুর মৃত্যু

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় কোনো দৃশ্যমান রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু হয়েছে। এতে গরুর মালিকসহ স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গরুর মালিক নজরুল ইসলামের দাবি, গরুগুলোকে খাদ্যের পাত্রে ধানের গুঁড়া ও ফিট খাওয়ানোর প্রায় ৩০ মিনিটের মধ্যেই তারা মাটিতে ছটফট করতে করতে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দোহলপাড়া গ্রামের হামির উদ্দিনের ছেলে নজরুল ইসলামের চারটি গরু হঠাৎ মারা যায়। তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গরুর মালিক নজরুল ইসলাম বলেন, “গরুগুলোর মধ্যে আগে কোনো ধরনের রোগের লক্ষণ দেখা যায়নি। হঠাৎ করে চারটি গরু মারা যাওয়ায় আমি আর্থিকভাবে প্রায় তিন লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।”
গরুগুলোর মৃত্যুর সঠিক কারণ জানতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গেছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ ঘটনায় খামারি নজরুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd