• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সিংড়ায় শুকাশ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ রাজু আহমেদ, আলোচনায় উন্নয়ন-জনসম্পৃক্ততা

ডোমারে স্লুইসগেট ধস, নদীগর্ভে বসতভিটার অংশ: দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোটার, নীলফামারী

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া এলাকায় হরিডারা নদীর ওপর নির্মিত একটি পুরোনো স্লুইসগেট ধসে পড়ায় নদীভাঙনের সৃষ্টি হয়েছে। এতে একটি বসতবাড়ির বড় অংশ নদীতে বিলীন হওয়ার পাশাপাশি এলাকার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে আসন্ন আমন মৌসুমে কয়েক শত বিঘা কৃষিজমি চাষাবাদের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার দুপুরে আকস্মিক এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সকাল থেকেই স্লুইসগেটটি ধীরে ধীরে দেবে যেতে শুরু করে। পরে কাঠামোটি সম্পূর্ণ বসে গেলে নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং অতিরিক্ত চাপে পাশের বাঁধের দুর্বল অংশ দিয়ে পানি প্রবেশ করে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়।
ভাঙনে ক্ষতিগ্রস্ত হন এলাকার বাসিন্দা হালিমা বেগম। তিনি জানান, মুহূর্তের মধ্যেই তাঁর বাড়ির একটি বড় অংশ নদীতে চলে যায়। প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি। এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে বলে তিনি জানান।
এদিকে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কৃষকদের মতে, এই স্লুইসগেটের মাধ্যমে বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশন এবং প্রয়োজনের সময় পানি সংরক্ষণ করা হতো। এটি ধসে যাওয়ায় আসন্ন আমন চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বাঁধ সংস্কার এবং আধুনিক ও টেকসই নতুন স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে নদীভাঙন আরও বিস্তৃত হয়ে নতুন নতুন এলাকা ঝুঁকির মুখে পড়বে।
ডোমার উপজেলার সংশ্লিষ্ট প্রকৌশলী ফিরোজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাঁধের দুর্বল অংশ ও ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণেই ভাঙনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd