• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে চান সফিউল্লাহ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১৩টি লিস্টার মেশিন ধ্বংস মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের অস্থায়ী কমিটি গঠন ডিমলার গয়াবাড়িতে মাদক ও জুয়া নির্মূলে ১১ সদস্যের কমিটি গঠন পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিএসএফকে লাঠিসোটা নিয়ে ধাওয়া স্থানীয়দের, পাল্টা বোমা নিক্ষেপের অভিযোগ পাঁচবিবি সীমান্তে মাদক সহ আটক-২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ লেবু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের হেমায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েতপাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো. মকবুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় হেমায়েতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লেবু ইসলামকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতেই তাকে উদ্ধার করা ইয়াবাসহ ডোমার থানায় সোপর্দ করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ জানান, ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেপ্তার করে গোমনাতি বিজিবির একটি দল। এ ঘটনায় গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তার লেবু ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd