• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

‎ঢাকা – সিলেট মহাসড়ক প্রকল্পে জমির সঠিক মূল্য ও ক্ষতিপূরণের দাবিতে ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎
‎কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বর্তমান বাজার মূল্যের সঠিক মূল্য নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুর্জয় মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎ভৈরবপুর,কমলপুর, লক্ষ্মীপুর ও জগন্নাথপুরের ক্ষতিগ্রস্ত জমির মালিক, ব্যবসায়ী ও কর্মচারী বৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অধিগ্রহণকৃত জমির সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং লাইন দাগের ৮/১০টি দাগ” পুনঃবিবেচনার দাবি জানান।

‎‎বক্তারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণে দুর্নীতির কারণে অনেকে ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।‎ মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে স্মারকলিপি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd