• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প‌ গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: ডা. জাহেদ উর রহমান খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা ২৩ নম্বর ওয়ার্ডের শুভেচ্ছা র‌্যালি ও জনসভা জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জেলা ভূমি বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরারা তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ২

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন 

সাতক্ষীরার তালায় অসুস্থ এক গৃহবধূকে উন্নত চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫) এবং একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের কর্মচারী অনুপ বিশ্বাস (৩৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ এক গৃহবধূকে উন্নত চিকিৎসার কথা বলে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরায় নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামে এক যুবক। ওই যুবক নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে কর্মরত বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই রাতে বাসায় থাকা এক নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে গৃহবধূকে অচেতন করা হয়। পরে রাজু তাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে গৃহবধূ বাসায় থাকা ওই নারীকে ঘটনাটি জানান। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, একই রাতে রাজুসহ অপর এক যুবক ওই গৃহবধূকে ফের জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন শুক্রবার সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে থানায় গিয়ে ঘটনার বিষয়ে অভিযোগ করেন তিনি।

এরপর গত ১৪ আগস্ট ভুক্তভোগী নারী তালা থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১০। তদন্তের স্বার্থে পুলিশ প্রাথমিকভাবে অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ না করে তাদের পরিচয় শনাক্ত ও অবস্থান নিশ্চিত করার কাজ শুরু করে।

পরে তদন্তের ধারাবাহিকতায় রবিবার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে শিপ্রা বিশ্বাস ও অনুপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দীক শিপ্রা ও অনুপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd