• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

তাহিরপুর পর্যটক কেন্দ্রে বিদেশি মদ বিক্রি,একের পর এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৫২৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

শফিকুল ইসলাম স্বাধীন, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট-নিলাদ্রী পর্যটন এলাকায় হাউসবোটে অবস্থানকালে বিদেশি মদ বিক্রির সময় একের পর এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। হাওর অঞ্চলের সৌন্দর্যকে পুঁজি করে মাদক বাণিজ্য দীর্ঘদিন ধরে বিস্তৃত হয়ে চলেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে নিলাদ্রীর ট্রলারঘাটে অভিযান চালিয়ে বিদেশি মদের চালানসহ রতনশ্রী গ্রামের মোরসালি নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। শনিবার তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

এর আগের দিন একই এলাকার (রতশ্রী গ্রামের) পরান আখঞ্জি নামে ও তার আগে (লেদারবন্দ গ্রামের) বাবাল মিয়া কে মদ ও ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
তিনজনই তাহিরপুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হাউসবোট, মোটরসাইকেল কিংবা রিসোর্ট কেন্দ্রিক পর্যটকদের কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল বলেন, নিলাদ্রীর হাউসবোট ও ট্রলারঘাটকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ মাদকচক্র কাজ করছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করে সীমান্তের শতাধিক গ্রামে গড়ে উঠেছে মাদকের ছায়া নেটওয়ার্ক। এসব গ্রামে কয়েক শতাধিক মাদক কারবারি নানা ছদ্মবেশে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ ও বিয়ার বিক্রয় চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, কিছু হাউসবোট মালিক, মাঝি, রিসোর্ট কর্মী পর্যন্ত এই অবৈধ চক্রের সাথে জড়িত।

এ বিষয়ে স্থানীয়ারা বলেন,যাদের ধরা হচ্ছে তারা আসলে নিচুতলার সাপ্লায়ার। মূল ব্যবসায়ীরা এখনো ধোঁয়াজালের বাইরে রয়ে গেছে। প্রশাসনের কাছে আমাদের জোর অনুরোধ—এই মাদক সম্রাটদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আরো বলেন মাদক চক্র ভেঙে ফেলে হাওরভিত্তিক পর্যটনকে রক্ষা করতে না পারলে এই ঐতিহ্যবাহী এলাকা ক্রমেই ‘মাদক ট্যুরিজম হটস্পটে’ রূপ নেবে।

তাহিরপুর থানা পুলিশ ও জেলা প্রশাসন জানায়, নিলাদ্রী লেক,ট্যাকেরঘাট, টাঙ্গুয়ার হাওর এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। অভিযানে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও বড় ধরনের অভিযান চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd