• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুরাইনে অসহায়দের মাঝে দুপুরের খাবার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কলমাকান্দায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা নেত্রকোনায় দুর্গাপুরে পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ডিমলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি অনিরুদ্ধ রায় নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে সিংড়ায় বিশেষ প্রস্তুতি

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা রোধে সিংড়ায় বিশেষ প্রস্তুতি

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

সভায় দুর্গাপূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, সিংড়া উপজেলায় এ বছর মোট ৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিটি মণ্ডপে চারজন পুরুষ আনসার ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ সদস্যদের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সভায় দুর্গাপূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের ব্যবহার ও বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার-ভিডিপির প্রতিনিধি, সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবং উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমারসহ অন্যরা।

সভায় ছাত্রদলের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতারা পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশে থেকে কাজ করার কথা জানান।

সিংড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার ও সাধারণ সম্পাদক তাপস সরকার সভায় উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd