• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিকড়ের টানে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, বাবা-মায়ের কবরের পাশে আবেগঘন মুহূর্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মোবাইল ফোন উদ্ধার! প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মো. আল-আমিন কবির বলেন, সাধারণ মানুষের জন্য তার কার্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে। সেবা নিতে আসা মানুষের তার কক্ষে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না। ইচ্ছা অনুযায়ী জুতা পায়ে কক্ষে প্রবেশ করে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন সেবাপ্রত্যাশীরা। এ বিষয়ে ইতোমধ্যে তার কার্যালয়ের সামনে একটি নোটিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় সাংবাদিকরা সিংগাইর উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এর মধ্যে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজারদের বিচরণ বন্ধ, বাজার মনিটরিং জোরদার, যানজট নিরসন এবং মাদকসেবীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে সপ্তাহে একদিন গণশুনানির আয়োজনের প্রস্তাব দেন সাংবাদিকরা। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের তথ্য দ্রুত ও অবাধে সাংবাদিকদের জানানোর আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের এসব প্রস্তাব ও দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। তিনি উপজেলার জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ এবং দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ-এর প্রতিনিধি মো. আব্দুল মোতালেব, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মোস্তাক আহমেদ, দৈনিক বাংলা বাজারের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক নিরপেক্ষ ও একুশে সংবাদের প্রতিনিধি মো. ইয়াকুব মোল্লা, দৈনিক জনতার প্রতিনিধি মো. রিপন হোসেন এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু সাঈদ।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির এর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবনের শুরুতে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহকারী কমিশনার হিসেবে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সিংগাইর উপজেলায় এটি তার দ্বিতীয় কর্মস্থল। তার জন্মস্থান রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd