• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আয়কর আইনজীবী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাই ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব আহমেদ হোসাইন ছানু।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইয়ের এই বিজয় তাঁর দীর্ঘদিনের সততা, দক্ষতা, প্রজ্ঞা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি। তিনি আইন পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। এজন্যই তাঁকে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের মতো মর্যাদাপূর্ণ সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তাঁরা আরও বলেন, একজন মফস্বল এলাকার সন্তান জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের নেতৃত্বে আসীন হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। এটি শুধু নাজিরপুরবাসীর জন্য নয়, বরং সারাদেশের তরুণ সমাজের জন্যও অনুপ্রেরণার উৎস।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির বলেন, “মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাই আজ যে অবস্থানে পৌঁছেছেন, তা আমাদের জন্য গর্বের। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
মহাসচিব আহমেদ হোসাইন ছানু বলেন, “দেশের আইন অঙ্গনে তাঁর নেতৃত্ব আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর মাধ্যমে পেশাজীবী সংগঠন আরও গতিশীল ও সদস্যবান্ধব হবে।”
নেতৃদ্বয় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের আরও সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd