• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎতের সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ গ্রাহকের নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪ নিয়ামতপুরে এসআরবি’র অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বীর রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোছাইনকে সংবর্ধনা দিল সোনালী লাইফ গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার গোয়াইনঘাটে সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা নিহত শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা ​সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার ২

নিয়ামতপুরে এসআরবি’র অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শনিবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার রাউতাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার রাউতাড়া গ্রামের মোঃ একরামুল হকের ছেলে
মোঃ তারেকুল ইসলাম (২৮); চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে মোঃ পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মোঃ জিয়াউল হক (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাউতাড়া
গ্রামের তারেকুল এর নিজ বসতবাড়ীতে কতিপয় কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ
তিন লাখ তেরো হাজার ১০০ টাকা টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনজনকে
নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd