• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে।

আজ সোমবার দেশের সব বোর্ডের সঙ্গে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, হাইস্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে সর্বোমোট ২ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১ হাজার ১৪৮ জন পাস করে।
এবার নিয়ামতপুর উপজেলায় মোট ৪৩টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৫৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৮৯১ জন। পাঁচটি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। ২৬টি মাদ্রাসা থেকে ৪৭৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩৯জন।
এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ১৪ শতাংশ। মোট পরীক্ষার্থী ল ১ হাজার ৫৮৭ জন। পাস করেছে ৮৯১ জন। হাইস্কুলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে। এই প্রতিষ্ঠান থেকে ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ভোকেশনালে পাসের হার ২০ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাস করেছে ১৮ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি।
দাখিল পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৭৮ জন। পাস করেছে ২৩৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৩ জন।

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল বলেন, আমাদের প্রত্যাশা ছিল আমাদের প্রতিষ্ঠান থেকে আরও বেশি পরীক্ষার্থী জিপিএ-৫ পাবে। তবে যে ফলাফল হয়েছে তাতেই আমরা খুব খুশি। ভালো ফলাফলের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিশেষ পরীক্ষা, সঠিক পরামর্শ, তদারকি করেছিলাম। ফলে ভালো একটা ফলাফল পেয়েছি। এজন্য আমি শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd