• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
কাবাডি (বালক) খেলায় পি.এল.বি উচ্চ বিদ্যালয় নিয়ামতপুর ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে, কাবাডি (বালিকা) খেলায় পি.এল.বি উচ্চ বিদ্যালয় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে, হ্যান্ডবল (বালক) খেলায় নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় দামপুরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে, হ্যান্ডবল (বালিকা) খেলায় এস.এস মহিলা মাদ্রাসা পি.এল.বি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd