• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত ইয়াকুব মাস্টারের ছেলে জাবেদ আলী (৪৮)।

আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত জাবেদ আলী গত ১৪ ই অক্টোবর বুধবার সকাল নয়টার দিকে ছাতড়া থেকে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বেগুনবাড়ি গ্রামের পূর্ব পাশে পৌঁছলে বিপরীতমুখী একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চার্জার ভ্যানটি চলে গেলেও রাস্তার পাশে পড়ে থাকেন জাবেদ আলী। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে দ্রুত ছাতড়া এক গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে পরে অবস্থার অবনতি হলে ওইদিনই দুপুর ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজাদ নামে এক আত্মীয় জানায়, দূর্ঘটনার সময় তার মাথার পিছনের দিকে বড় ধরনের আঘাত পায়। এতে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, রাজশাহী মেডিকেল থেকে আজকে আমাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd