• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুম ইসলাম (৪৫)। তিনি লক্ষিচাপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের শিশাতলী বাজারসংলগ্ন দেওনাই নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ট্রাক্টরে করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়া যায়। পরে বালুসহ ট্রাক্টর দুটি জব্দ করে মাসুম ইসলামকে সদর উপজেলা কার্যালয়ে নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। এসময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করে নীলফামারী সদর থানা পুলিশ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার চ্যানেল এস কে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd