• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সুস্থ জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরে নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার বারটান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল ও নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd