• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান শিল্পের টানে খুলনা আর্ট একাডেমিতে গোলাম মনোয়ার ও দেবব্রত কুমার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Reporter Name / ৪১৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:

গত ১৭ ও ১৮ই মে কিছু অনলাইন
নিউজ পোর্টালে “গোয়াইনঘাটের জনস্বাস্থ্য অফিস যেন টাকার খনি, প্রকৌশলীর ২ কোটি টাকা আত্মসাৎ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদনে আমাকে (ইউনুস আলী, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গোয়াইনঘাট, সিলেট) জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে, সেটির কোনো বাস্তব ভিত্তি নেই। উক্ত প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করলে প্রকৃত তথ্য সহজেই যাচাই করা যেত।

কিন্তু দুঃখজনকভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ।

বাস্তবতা হলো, একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিতভাবে আমার পেশাগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এমন মিথ্যা ও সাজানো ঘটনা প্রচার করছে। এতে আমি সামাজিকভাবে, মানসিকভাবে এবং পেশাগতভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

আমি সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার পরিচয় দেন এবং তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd