• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]

ফরিদপুরের ভাঙ্গায় ঝেঁপে বসল শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ফারদিন হাসান উজ্জ্বল, বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হঠাৎ করেই ঝেঁপে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল পরিবারের সদস্যরা।
ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। সূর্যের দেখা মিলছে দেরিতে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় কাজের খোঁজে বের হতে পারছেন না অনেকেই। এতে করে দৈনন্দিন আয়ের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব।
স্থানীয় বাসিন্দারা জানান, হাড় কাঁপানো ঠাণ্ডার কারণে শিশুবৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসহায় ও নিম্ন আয়ের মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।
এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। বিশেষ করে সর্দি, কাশি ও জ্বরে ভোগা রোগীর সংখ্যা বেড়েছে।
এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd