• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা

ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে মাওলানা শফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সোমবার সন্ধ্যা ৭ টায় গারদ নোট নিউ বোম্বাই রেষ্টুরেন্টে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্স জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এর স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন মিটু, সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, নির্বাহী সদস্য ফারুক আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন, মাওলানা শফিকুল ইসলাম সাহেব ছিলেন খুব ভালো মনের মানুষ ও খুব পরিশ্রমিক, তিনি সদা সর্বদা ইসলামের তথা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। তিনি আরোও বলেন তাঁর সঙ্গে দীর্ঘ ২ বছর কাজ করে খুব ভালো লেগেছে। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের দ্বীনি ভাইয়ের সফর নিরাপদ ও আরামদায়ক করে দেন।

পরিশেষে সংবর্ধিত অতিথি মাওলানা শফিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd