• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অসংখ্য গুনের গুনান্বিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী; ৯ম মৃত্যু বার্ষিকীতে নুরুল ইসলাম সিকদারের বিনম্র শ্রদ্ধা সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে- এমপি তাহসিনা রুশদীর লুনা সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বটিয়াঘাটায় এসওএস সোস্যাল সেন্টারের আয়োজনে বাল্যবিবাহ রোধে সচেতনতা সভা

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান ব্যুরো প্রধান খুলনা

“বাল্যবিবাহ রোধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” — এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ রোধে সচেতনতা সভা। এসওএস সোস্যাল সেন্টার খুলনার আয়োজনে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ–২০২৫ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার সভাপতিত্ব করেন সভায়, আর সঞ্চালনা করেন এসওএস সোস্যাল সেন্টারের সহকারী পরিচালক মো. জুবায়ের রহমান।অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন — সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার সঞ্চয় ব্যানার্জি, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জামায়াতে ইসলামীর থানা বায়তুলমাল সেক্রেটারি মো. আ. কাদের গাজী প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. তরিকুল ইসলাম, ইমরান হোসেন, গাজী তরিকুল ইসলাম, সোহরাব মুন্সী, অরূপ জোদ্দার, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, ননী গোপাল গোলদার, লতিকা মল্লিক, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, বিএনপি নেতা পিয়াস, এসওএস কর্মী রিফাত ম্যাডাম, মারতী গাইন, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব।সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাল্যবিবাহ রোধে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd