• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও পতাকা অবমাননার অভিযোগ, এলাকায় উত্তেজনা

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং সরকার দলীয় প্রধানমন্ত্রীর সাইনবোর্ডের ছবি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ডে থাকা দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি কেটে ফেলে। একই সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকাও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়ভাবে খোঁজ নিয়ে শফিউল্লাহ বিশ্বাস ও মইন বিশ্বাস নামের দুই ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জানান, অভিযুক্তরা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, শফিউল্লাহ বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেও ৭নং আমিরপুর ইউনিয়নে বিএনপির একটি কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। অন্যদিকে, মইন বিশ্বাসের বিরুদ্ধেও এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেন, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছেন।
বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd