• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দক্ষিণ) সূত্রাপুর থানার শাখা সভাপতি নির্বাচিত

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সাংবাদিক-লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাঈম রিপন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসির রাজধানীর ঢাকা জেলার (দক্ষিণ) সূত্রাপুর থানার সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি একজন সাদা মনের মানুষ, ঐতিহ্যবাহী ফকির বাড়ির কৃতি সন্তান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মরহুম মো. রমিজ উদ্দিন ফকির এর বড় ছেলে।

তিনি বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নাগরিক সময়, Daily 24Hrs TV, দৈনিক তথ্যবাণী, দৈনিক সরকার, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা, দৈনিক জনতার দেশ-এ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক হলো অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা, নারী শিক্ষার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচারে সহযোগিতাসহ আর্ত মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকা। তিনি The Leader Book কর্তৃক দেশব্যাপী সম্মাননা পেয়েছেন, শিল্পকলা একাডেমী থেকে।

১৯৬৯ সালের ২৩ মার্চ ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লেখালেখির সাথে জড়িত আছেন। তিনি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি, “যদি কিছু মনে না করেন” সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, দুলালপুর বুক ক্লাবের মহাসচিব, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক গণতদন্তে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

গত ২৫ অক্টোবর ২০২৬ নিবন্ধিত সংস্থা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশের রাজধানীর ঢাকা জেলা শাখার (দক্ষিণ) সূত্রাপুর থানার সভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd