• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা ইউনিটের নতুন যুব কমিটি ঘোষনা

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সৈয়দা তৈফুন নাহার, বাগেরহাট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সেক্রেটারি মো: মাহাবুবুর রহমান টুটুল ও ইউনিট লেভেল অফিসার মোহাম্মাদ হান্নান এই কমিটির অনুমোদন দেন। যা পরবর্তীতে জাতীয় সদর দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন – উপ-যুব প্রধান ০১: মোঃ শরিফুল ইসলাম রনি, উপ-যুব প্রধান ০২: রাতুল কুমার শীল। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান: সোনিয়া আক্তার, উপ-প্রধান: প্রিয়া আক্তার। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের প্রধান: রাব্বি মোল্লা, উপ-প্রধান: মিলি আক্তার। আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান: আলিমুন হক মুন্না, উপ-প্রধান: মোঃ আরিফুল ইসলাম। দূর্যোগে সাড়া প্রদান ও মানবিক কার্যক্রম বিভাগের প্রধান: মোঃ রেজওয়ান শেখ, উপ-প্রধান: তাসলিমা আক্তার। স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান: আলিমুন আজাদ, উপ-প্রধান: সুব্রত মন্ডল। তহবিল সংগ্রহ বিভাগের প্রধান- শাহানাজ আক্তার, উপ-প্রধান- তৌফিকা আক্তার

নতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম বলেন, “বাগেরহাটের যুব স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও সক্রিয় করে তুলতে কাজ করবো। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি সকল স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd