• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

ভাষা শহীদের স্মরনে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মাননীয় প্রতি মন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রামপাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সবাই নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বাগেরহাট ৩ (রামপাল মংলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী
ডক্টর ফরিদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়ায় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd