• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ খুলনায় ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের স্টাডি ট্যুর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ করে আন্দোলন বাড়ছে মর্টগেজ বকেয়া, চাপে কানাডার পরিবারগুলো রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, অসহায়দের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে সেবাপ্রত্যাশীদের কথা মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় জটিল রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র সহযোগিতাপ্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুইজন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ ছাড়া গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

গণশুনানিতে সেবাপ্রত্যাশী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সরাসরি শুনানি, দ্রুত সমাধানের উদ্যোগ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম জনসেবায় জেলা প্রশাসনের মানবিক ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd