• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে, দালাল আটক, ৩১৩ কেজি পলিথিন জব্দ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে- ত্রাণমন্ত্রী দুলু রংপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণে “জননী” প্রকল্পের উদ্যোগ কুড়িগ্রামে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন কেসিসি প্রশাসক খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতির ছোট মেয়ে নওশিন এর জন্মদিন আজ খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কাল থেকে রাজধানীতে চলবে নারীদের ‘পিংক বাস’ শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

মাধবপুরে অটোরিকশা চুরি, ওসি’র তৎপরতায় উদ্ধার – চুরির সাথে জড়িত ফারুক গ্রেপ্তার

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা (মিশুক) চুরির ৮ দিন পর উদ্ধার হয়েছে।
চুরির ঘটনার সাথে জড়িত অভিযোগে মোঃ ফারুক মিয়াকে (৩০) আটক করেছে মাধবপুর থানা পুলিশ। আটক ফারুক উপজেলার গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তৎপরতায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চুরির ঘটনার সাথে জড়িত ফারুক মিয়াকে আটক করায় ভূক্তভোগী পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ঘটনার অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের মোঃ নাজির মিয়ার মালিকানাধীন একটি অটোরিকশা (মিশুক) মোঃ হাসান মিয়া ভাড়ায় চালাতো।
গত ৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোয়ালনগর জামে মসজিদের সংলগ্ন এলাকায় অটোরিকশাটি চুরি হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ফারুক মিয়া চালক হাসান মিয়াকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশার নিয়ে যায়।
এই ঘটনায় অটোরিকশার মালিক নাজির মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার এবং অভিযুক্ত ফারুক মিয়াকে আটক করে।
স্থানীয়দের দাবি, ফারুক মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী নাজির মিয়া বলেন, “আমি একজন অসহায় মানুষ। আমার একমাত্র আয়ের মাধ্যম অটোরিকশাটি জোর করে নিয়ে যাওয়ায় আমি থানায় অভিযোগ করি। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করায় আমি কৃতজ্ঞ।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd